নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের রাধানগরে বিতর্কিত লেংটার মেলা আয়োজনকে কেন্দ্র করে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মেলা বন্ধের ঘোষণা এবং নতুন করে মেলার ব্যানার টাঙানোকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে নানা প্রশ্ন।
সম্প্রতি রাধানগরে লেংটার মেলা উপলক্ষে একটি ব্যানার টাঙানো হয়েছে। ওই ব্যানারে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জের আলোচিত বিএনপি নেতা জাকির খানের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বক্তাবলীর বেশ কয়েকজন রাজনৈতিক নেতার নামও স্থান পেয়েছে। তবে সংশ্লিষ্ট কয়েকজন নেতা দাবি করেছেন, তাঁদের অনুমতি ছাড়াই ব্যানারে নাম ব্যবহার করা হয়েছে।
এর আগে গত ১৪ তারিখে ইমাম সমাজের আয়োজিত অপসংস্কৃতি ও মাদকের বিরুদ্ধে এক সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন, 'লেংটার মেলা হতে দেব না।' তাঁর এমন বক্তব্যের পর মেলা আয়োজন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়।
তবে সম্প্রতি মেলার ব্যানারে জাকির খানকে প্রধান অতিথি হিসেবে উল্লেখ করায় নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। তাহলে কি মেলা আয়োজনের প্রস্তুতি চলছে? আর অধ্যাপক মামুন মাহমুদের মেলা বন্ধের ঘোষণার পরও জাকির খানের নাম প্রধান অতিথি হিসেবে ব্যবহার করার বিষয়টি কীভাবে দেখছেন সংশ্লিষ্ট নেতারা?
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে জাকির খানের সঙ্গে মেলা উদযাপন কমিটির কয়েকজন সদস্যকে দেখা গেছে। সংশ্লিষ্টদের দাবি, তাঁরা জাকির খানকে মেলায় আমন্ত্রণ জানালে তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেন।
সব মিলিয়ে রাধানগরের লেংটার মেলা নিয়ে বিএনপির দুই নেতার অবস্থান, ব্যানারে নাম ব্যবহারের বৈধতা এবং শেষ পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে কি না, এসব বিষয় নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
তবে মেলা আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী, আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এবং সংশ্লিষ্ট নেতাদের অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন