বি পি নিউজ ২৪

ফতুল্লায় নাশকতার অভিযোগে যুবলীগের চার কর্মী গ্রেপ্তার

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় নাশকতার অভিযোগে যুবলীগের চার কর্মী গ্রেপ্তার

ফতুল্লায় নাশকতার অভিযোগে যুবলীগের চার কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর এলাকার ছানাউল্লাহর বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) এবং সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি মাহাবুব আলমের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন রাজনৈতিক মিছিলে অংশগ্রহণের ভিডিও পাওয়া গেছে।

এ ছাড়া যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ভিডিও এবং দেশের ভেতরে ও দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে গ্রুপ চ্যাটের তথ্যপ্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ফতুল্লায় নাশকতার অভিযোগে যুবলীগের চার কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ