বি পি নিউজ ২৪

ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড

সরকারি গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার বাবা-মেয়েকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়ার অনুমতি পাওয়া দুজন হলেন লাকী আক্তার (৩২) ও তার বাবা আমজাদ হোসেন (৬০)। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) জানান, সরকারি চাকরি দেওয়ার কথা বলে ২৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন (৬৬) ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। ২০২১ সালের প্রথম দিকে মেয়ের জামাই খায়রুল ইসলাম রয়েলের মাধ্যমে লাকী আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর লাকী নিজেকে এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ থাকার কথা জানান। জনপ্রতি ১০ লাখ টাকার বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার প্রস্তাব দেন তিনি। একপর্যায়ে নিজাম উদ্দিনের ছেলে, মেয়ে ও ছেলের স্ত্রীর চাকরির ব্যবস্থা করার কথা বলে টাকা নেন লাকী। এ সময় তার বাবা আমজাদ হোসেনও মেয়ের পরিচয় ও চাকরি দেওয়ার সক্ষমতার বিষয়ে আশ্বস্ত করেন।

এজাহারে বলা হয়, ২০২১ সালের ১০ মে নিজাম উদ্দিনের বাসায় সাক্ষীদের উপস্থিতিতে প্রথম দফায় পাঁচ লাখ টাকা দেওয়া হয় লাকীকে। পরবর্তী সময়ে বিভিন্ন দফায় ২০২৬ সালের ৫ এপ্রিল পর্যন্ত মোট ২৮ লাখ ৫০ হাজার টাকা নেন বাবা-মেয়ে।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর নিজাম উদ্দিনের ছেলে আবিদ হোসেনের নামে এনএসআইয়ের ফিল্ড অফিসার পদে একটি নিয়োগপত্র দেন লাকী। ওই নিয়োগপত্রে ২০২৬ সালের ১১ জানুয়ারি ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির মহাপরিচালকের কার্যালয়ে যোগদানের কথা উল্লেখ ছিল। তবে নির্ধারিত দিনে সেখানে যেতে হবে না বলে আবিদকে জানান লাকী। পরবর্তী সময়ে প্রায় চার-পাঁচ মাস ধরে আবিদকে এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে তথ্য সংগ্রহের কাজ করানো হয়। তাকে বলা হতো, এসব কাজ তার প্রশিক্ষণের অংশ।

তবে গত ৯ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানা পুলিশ আবিদকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজপাড়া থানায় দণ্ডবিধির ১৭০ ও ১৮৬ ধারায় মামলা হয়। ছেলের আটকের পর নিয়োগপত্রের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হলে নিজাম উদ্দিন খোঁজখবর নিয়ে জানতে পারেন, আবিদকে এনএসআইয়ের কোনো ইউনিটে নিয়োগ দেওয়া হয়নি।

পরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা ভুল স্বীকার করে তা ফেরত দেওয়ার আশ্বাস দেন। কিন্তু বারবার সময় দিয়েও টাকা ফেরত না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ১৩ নভেম্বর টাকা চাইতে গেলে অভিযুক্তরা তা দিতে অস্বীকৃতি জানান এবং ভয়ভীতি ও হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করেছেন নিজাম উদ্দিন। পরে তিনি ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লার দেওভোগ এলাকার দাতা সড়ক থেকে লাকী আক্তার ও তার বাবা আমজাদ হোসেনকে একই সময়ে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ