বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার আকুর ঠাকুরপাড়া এলাকার জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), ফতুল্লার উত্তর হাজীগঞ্জ পাঠানটুলি এলাকার মো. শফিকুর রহমান রনি (৩৫) এবং পটুয়াখালী সদর উপজেলার মরিচ বুনিয়া এলাকার মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)। তাঁদের বর্তমান ঠিকানা যথাক্রমে সিদ্ধিরগঞ্জের পাইনাদি বিল, ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জের শান্তিনগর কামাল হোসেন হাজীবাড়ি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় জেলা জুড়ে মাদক ও অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের একটি দল অভিযানে অংশ নেয়। দলে ছিলেন এসআই মিজানুর রহমান পিপিএম, এসআই মফিজুল ইসলাম পিপিএম ও এসআই মাহমুদুর রহমান।

ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং আসামিদের পূর্বের মামলা ও পুলিশি রেকর্ড যাচাই করে তাঁদের বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলার তথ্য পাওয়া গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা অবৈধ অস্ত্র ও মাদক কারবারের সঙ্গে জড়িত।

পুলিশ আরও জানায়, জসিম মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বন্দরে জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র আনা হচ্ছিল বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মেহেরপুর থেকে অস্ত্র নিয়ে কেনাবেচার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থানকালে তিনজনকে আটক করা হয় বলে জানিয়েছে ডিবি।

এ ঘটনায় অস্ত্র উদ্ধারের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল এবং আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ