অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে অর্থদণ্ড দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স এনবিএম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস এবং মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্স। প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। তিন প্রতিষ্ঠান থেকেই জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে একটি ইটভাটার স্থাপনার একাংশ এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। একই সঙ্গে অন্য ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ উপস্থিত ছিলেন। প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশদূষণ রোধে নারায়ণগঞ্জের অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন