রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে কড়া বার্তা: নারায়ণগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের ঠাঁই হবে না।
যুক্তরাজ্যের লন্ডনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৭টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাঁর আগমনের খবর পেয়ে সন্ধ্যা থেকেই নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় জড়ো হন এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে বরণ করে নেন।
বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এমপি আব্দুল্লাহ আল আমিন। বক্তব্যে তিনি লন্ডন সফরের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি নিজ নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, "নারায়ণগঞ্জের মাটিতে কোনো আওয়ামী সন্ত্রাসীর ঠাঁই হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং এলাকার উন্নয়নের স্বার্থে যেকোনো অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।"
এ সময় তিনি দলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।
বিমানবন্দরে এমপিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদার, ফতুল্লা থানা এনসিপির আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব মতিউর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুন্না, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ সাগর, যুগ্ম সদস্য সচিব মোঃ তারিফুল ইসলাম এবং মোঃ তারেক আলী সহ জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন