বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে কোচিংয়ে যাওয়ার পথে নিখোঁজ ১৬ বছরের নূর আলম

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে নূর আলম (১৬) নামে এক কিশোর। গত ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ নূর আলম নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতার নাম জাহাঙ্গীর আলম। গায়ের রং শ্যামলা।

পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে কোচিংয়ের উদ্দেশ্যে বের হওয়ার পর নির্ধারিত স্থানে না পৌঁছানোয় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। কোচিং সেন্টারসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় সন্ধান করেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নূর আলমের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে অথবা কোথাও দেখে থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:- ০১৭১২-৫৯৯২২৭, ০১৮৪২৫৪৫৬৩৫

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে কোচিংয়ে যাওয়ার পথে নিখোঁজ ১৬ বছরের নূর আলম

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে নূর আলম (১৬) নামে এক কিশোর। গত ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ নূর আলম নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতার নাম জাহাঙ্গীর আলম। গায়ের রং শ্যামলা।

পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে কোচিংয়ের উদ্দেশ্যে বের হওয়ার পর নির্ধারিত স্থানে না পৌঁছানোয় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। কোচিং সেন্টারসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় সন্ধান করেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নূর আলমের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে অথবা কোথাও দেখে থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:- ০১৭১২-৫৯৯২২৭, ০১৮৪২৫৪৫৬৩৫

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ