বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার জনাব মোহাম্মদ রমজান খান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা রেজিস্ট্রেশন কার্যালয়ে এক অনাড়ম্বর ও আন্তরিক পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিদায়ী জেলা রেজিস্ট্রারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান ফতুল্লা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি মোঃ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ রিপনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নারায়ণগঞ্জ জেলার সকল সাব-রেজিস্ট্রারগণ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খানের দায়িত্বকালীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা উল্লেখ করেন, তাঁর উদ্যোগে খালের ওপর ব্রিজ নির্মাণ, কার্যালয়ের নিরাপত্তার স্বার্থে চারদিকে কাঁটাতারের বেড়া স্থাপন, অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সুশৃঙ্খল গাড়ি পার্কিং ব্যবস্থার মতো জনগুরুত্বপূর্ণ কাজগুলো বাস্তবায়িত হয়েছে। তাঁর এমন সৃজনশীল ও জনবান্ধব কর্মকাণ্ডের ফলে সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট সকলের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে।

বক্তারা আরও বলেন, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে তিনি নারায়ণগঞ্জের নিবন্ধন সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত সাব-রেজিস্ট্রারবৃন্দ ও দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ তাঁর ভবিষ্যৎ কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে জেলা রেজিস্ট্রেশন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার জনাব মোহাম্মদ রমজান খান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা রেজিস্ট্রেশন কার্যালয়ে এক অনাড়ম্বর ও আন্তরিক পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিদায়ী জেলা রেজিস্ট্রারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান ফতুল্লা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি মোঃ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ রিপনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নারায়ণগঞ্জ জেলার সকল সাব-রেজিস্ট্রারগণ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খানের দায়িত্বকালীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা উল্লেখ করেন, তাঁর উদ্যোগে খালের ওপর ব্রিজ নির্মাণ, কার্যালয়ের নিরাপত্তার স্বার্থে চারদিকে কাঁটাতারের বেড়া স্থাপন, অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সুশৃঙ্খল গাড়ি পার্কিং ব্যবস্থার মতো জনগুরুত্বপূর্ণ কাজগুলো বাস্তবায়িত হয়েছে। তাঁর এমন সৃজনশীল ও জনবান্ধব কর্মকাণ্ডের ফলে সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট সকলের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে।

বক্তারা আরও বলেন, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে তিনি নারায়ণগঞ্জের নিবন্ধন সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত সাব-রেজিস্ট্রারবৃন্দ ও দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ তাঁর ভবিষ্যৎ কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে জেলা রেজিস্ট্রেশন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারগণ উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ