নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে ‘চাঁদাবাজ’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধানকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ নোটিশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, দলীয় দায়িত্বে থাকা অবস্থায় আল আমিন প্রধান গত কয়েক দিন ধরে আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে কাল্পনিক ও বানোয়াট অভিযোগ তুলে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিচ্ছেন, যা দল ও নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত।
এতে আরও উল্লেখ করা হয়, কোনো অভিযোগ থাকলে তা দলীয় ফোরামে উপস্থাপন করার নিয়ম রয়েছে। ব্যক্তিস্বার্থে বা অন্যের প্ররোচনায় এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলার পরিপন্থী।
চিঠিতে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এর আগে, গত ১০ এপ্রিল রাতে আল আমিন প্রধান তার ফেসবুক পোস্টে আবু আল ইউসুফ খান টিপুকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, টিপুর নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র গড়ে উঠেছে, যারা চাঁদা না দিলে মামলা দেওয়ার হুমকি দেয়। নিতাইগঞ্জের এক ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।
এছাড়া থানায় গিয়ে পুলিশকে প্রভাবিত করার চেষ্টা এবং ভুক্তভোগীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগও তোলেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে আবু আল ইউসুফ খান টিপুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন