বি পি নিউজ ২৪

আলীরটেক ইউনিয়নে এক ওয়ার্ডেই তিন চেয়ারম্যান প্রার্থী

নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ডিক্রির চর এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একই ওয়ার্ড থেকে তিনজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সক্রিয়তা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।

এই ওয়ার্ড থেকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন, মুক্তার কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ত্রিধারা প্রপার্টিজের চেয়ারম্যান আক্তারুজ্জামান এবং আলীরটেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সমাজসেবক জামাল সরদার।

স্থানীয়দের মতে, একই ওয়ার্ড থেকে তিন প্রভাবশালী প্রার্থীর মাঠে নামা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও জমজমাট করে তুলেছে। ইতোমধ্যে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান শক্ত করতে এলাকায় গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ডিক্রির চর কেন্দ্র করে এমন রাজনৈতিক সক্রিয়তা আসন্ন নির্বাচনে ভিন্নমাত্রা যোগ করবে বলেও মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

আলীরটেক ইউনিয়নে এক ওয়ার্ডেই তিন চেয়ারম্যান প্রার্থী

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ডিক্রির চর এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একই ওয়ার্ড থেকে তিনজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সক্রিয়তা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।

এই ওয়ার্ড থেকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন, মুক্তার কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ত্রিধারা প্রপার্টিজের চেয়ারম্যান আক্তারুজ্জামান এবং আলীরটেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সমাজসেবক জামাল সরদার।

স্থানীয়দের মতে, একই ওয়ার্ড থেকে তিন প্রভাবশালী প্রার্থীর মাঠে নামা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও জমজমাট করে তুলেছে। ইতোমধ্যে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান শক্ত করতে এলাকায় গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ডিক্রির চর কেন্দ্র করে এমন রাজনৈতিক সক্রিয়তা আসন্ন নির্বাচনে ভিন্নমাত্রা যোগ করবে বলেও মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ