বি পি নিউজ ২৪

বন্দরে অগ্রগামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্বোধনী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বন্দরে নতুন সামাজিক সংগঠন ‘অগ্রগামী সমাজ কল্যাণ সংগঠন’-এর উদ্বোধনী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বন্দর ইউনিয়নের পদুঘর পল্লী বিদ্যুৎ অফিসের সম্মুখে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা যুবদল নেতা শামীম রানা এবং সঞ্চালনা করেন বন্দর থানা যুবদল নেতা মাসুম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ টিপু, বন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বন্দর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গৌরভ, বন্দর থানা যুবদল নেতা আমির চৌধুরী, হাফিজিবাগ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এম কে মুরাদ, বন্দর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমাজসেবিকা বিউটি আক্তার এবং বন্দর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, ২০ নং ওয়ার্ড যুবদল নেতা রাহাদ রাজ, ২৩ নং ওয়ার্ড যুবদল নেতা ইরান।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন বন্দর থানা যুবদল নেতা মিলন ও ঈমান হাসান বিপ্লব। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন মৃদুল, নাদিম, রুহুল আমিন, ইমরান, সালাম, মিরাজ, মরন, আল-আমিন।

আলোচনা সভায় বক্তারা সমাজকল্যাণমূলক কার্যক্রমে নতুন এই সংগঠনের সফলতা কামনা করেন এবং বন্দরের উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটির সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

বন্দরে অগ্রগামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্বোধনী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

বন্দরে নতুন সামাজিক সংগঠন ‘অগ্রগামী সমাজ কল্যাণ সংগঠন’-এর উদ্বোধনী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বন্দর ইউনিয়নের পদুঘর পল্লী বিদ্যুৎ অফিসের সম্মুখে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা যুবদল নেতা শামীম রানা এবং সঞ্চালনা করেন বন্দর থানা যুবদল নেতা মাসুম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ টিপু, বন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বন্দর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গৌরভ, বন্দর থানা যুবদল নেতা আমির চৌধুরী, হাফিজিবাগ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এম কে মুরাদ, বন্দর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমাজসেবিকা বিউটি আক্তার এবং বন্দর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, ২০ নং ওয়ার্ড যুবদল নেতা রাহাদ রাজ, ২৩ নং ওয়ার্ড যুবদল নেতা ইরান।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন বন্দর থানা যুবদল নেতা মিলন ও ঈমান হাসান বিপ্লব। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন মৃদুল, নাদিম, রুহুল আমিন, ইমরান, সালাম, মিরাজ, মরন, আল-আমিন।

আলোচনা সভায় বক্তারা সমাজকল্যাণমূলক কার্যক্রমে নতুন এই সংগঠনের সফলতা কামনা করেন এবং বন্দরের উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটির সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ