রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতায় আনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলার সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উত্থাপিত পূর্বাচল-সংক্রান্ত এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিসভার বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্প বর্তমানে তিনটি জেলার আওতায় থাকায় প্রশাসনিক সমন্বয়ে জটিলতা তৈরি হচ্ছে। এর ফলে পুলিশের নিরাপত্তা কার্যক্রম ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাগরিক সেবা যথাযথভাবে নিশ্চিত করা যাচ্ছে না।
এ ছাড়া, প্রকল্প এলাকা ঢাকা সিটি করপোরেশনের বাইরে থাকায় ঢাকা ওয়াসার পানি ও পয়োনিষ্কাশন সুবিধাও পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন নির্মাণ-সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশক নিয়ন্ত্রণসহ বিভিন্ন নাগরিক সেবা সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে।
সরকার মনে করছে, পূর্বাচলকে ডিএমপির আওতায় আনলে বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি ঢাকা ওয়াসার অধীনে আনলে কার্যকর পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা নিশ্চিত করা যাবে।
এছাড়া প্রশাসনিক কার্যক্রম সহজ করা এবং ভূমি ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রকল্পভুক্ত অংশগুলোকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করাকে যৌক্তিক বলে বিবেচনা করা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন