বি পি নিউজ ২৪

বন্দরে ধ'র্ষণের বিচার চাইতেই উল্টো গৃহকর্মীর চুল কাটার অ'ভিযোগ বাড়ির মালিকের বি'রুদ্ধে

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে ধ'র্ষণের বিচার চাইতেই উল্টো গৃহকর্মীর চুল কাটার অ'ভিযোগ বাড়ির মালিকের বি'রুদ্ধে

নারায়ণগঞ্জের বন্দরে ধর্ষণের অভিযোগ তুলে বিচার চাওয়ায় এক গৃহকর্মী নারীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বাসিন্দা ওই নারী বর্তমানে স্বামীর সঙ্গে বন্দরের মদনপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং স্থানীয় একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

ভুক্তভোগীর দাবি, গত শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির মালিক তাকে বাসায় ডেকে নেন। সেখানে গিয়ে তিনি মালিককে একা পান। কাজের একপর্যায়ে তাকে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি মালিকের স্ত্রীকে জানিয়ে বিচার চাইলে উল্টো তাকে মারধর করা হয়। একপর্যায়ে স্বামী-স্ত্রী মিলে তার মাথার চুল কেটে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা আশরাফ উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বন্দরে ধ'র্ষণের বিচার চাইতেই উল্টো গৃহকর্মীর চুল কাটার অ'ভিযোগ বাড়ির মালিকের বি'রুদ্ধে

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে ধর্ষণের অভিযোগ তুলে বিচার চাওয়ায় এক গৃহকর্মী নারীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বাসিন্দা ওই নারী বর্তমানে স্বামীর সঙ্গে বন্দরের মদনপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং স্থানীয় একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

ভুক্তভোগীর দাবি, গত শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির মালিক তাকে বাসায় ডেকে নেন। সেখানে গিয়ে তিনি মালিককে একা পান। কাজের একপর্যায়ে তাকে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি মালিকের স্ত্রীকে জানিয়ে বিচার চাইলে উল্টো তাকে মারধর করা হয়। একপর্যায়ে স্বামী-স্ত্রী মিলে তার মাথার চুল কেটে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা আশরাফ উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ