বি পি নিউজ ২৪

ধামগড়ে মেম্বার পদে আলোচনায় সজীব আহাম্মেদ বাদশা, জনসেবার প্রতিশ্রুতি

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধামগড়ে মেম্বার পদে আলোচনায় সজীব আহাম্মেদ বাদশা, জনসেবার প্রতিশ্রুতি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ সজীব আহাম্মেদ বাদশা। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি ইতোমধ্যে এলাকাবাসীর কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।

জানা যায়, ১৯৮৭ সালের ১৮ মে জন্মগ্রহণ করা সজীব আহাম্মেদ বাদশার জন্মস্থান বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গোকুল দাসের বাগ এলাকায়। তিনি মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেন।

রাজনৈতিকভাবে তিনি প্রায় ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয়দের দাবি, বিভিন্ন সময় মানুষের অধিকার আদায়ে তিনি সোচ্চার ছিলেন এবং নানা প্রতিকূলতা, হামলা ও মামলার মুখোমুখি হয়েও পিছু হটেননি।

সামাজিক কার্যক্রমেও তার অংশগ্রহণ রয়েছে উল্লেখযোগ্যভাবে। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা এবং বিভিন্ন সংকটে সহযোগিতা করা,এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে জানা গেছে।

২০১৬ সালে পারিবারিকভাবে বিদেশে পাড়ি জমালেও প্রবাসে থেকেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে নিয়মিত অবস্থান নেওয়া এবং দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সমর্থন জানানোর বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচিত।

বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণআন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন বলে তার অনুসারীরা উল্লেখ করেছেন।

সম্প্রতি তিনি ধামগড় ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। তার এই ঘোষণার পর এলাকাজুড়ে ইতিবাচক সাড়া পড়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সজীব আহাম্মেদ বাদশা বলেন, “আমি মানুষের সেবা করতে চাই। আমার ওয়ার্ডকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত এলাকায় পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় থাকতে চাই।”

এলাকাবাসীর একটি অংশ মনে করছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সামাজিক গ্রহণযোগ্যতার কারণে তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ধামগড়ে মেম্বার পদে আলোচনায় সজীব আহাম্মেদ বাদশা, জনসেবার প্রতিশ্রুতি

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ