বি পি নিউজ ২৪

বাল্যবিবাহ প্রতিরোধে নিবন্ধকদের সক্রিয় ভূমিকার আহ্বান ডিসির

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাল্যবিবাহ প্রতিরোধে নিবন্ধকদের সক্রিয় ভূমিকার আহ্বান ডিসির
ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জ জেলায় নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকদের দক্ষতা উন্নয়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ‘প্রশিক্ষণ কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এতে সভাপতিত্ব করেন জেলা রেজিস্ট্রার মোহা. আব্দুল হাফিজ।

কর্মশালায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নিবন্ধকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ যাচাই-বাছাই এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ রোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে নিবন্ধকদের সক্রিয় ভূমিকার আহ্বান ডিসির

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলায় নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকদের দক্ষতা উন্নয়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ‘প্রশিক্ষণ কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এতে সভাপতিত্ব করেন জেলা রেজিস্ট্রার মোহা. আব্দুল হাফিজ।

কর্মশালায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নিবন্ধকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ যাচাই-বাছাই এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ রোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ