নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পক্ষে-বিপক্ষে মত যখন তীব্র, তখন এক হকার নেতার অবস্থান পরিবর্তন নতুন করে আলোচনা তৈরি করেছে। জাতীয়তাবাদী হকার্স ইউনিয়নের নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি কেএম মিজানুর রহমান রনি একদিন ‘পুনর্বাসনের আগে উচ্ছেদ নয়’ স্লোগান দিলেও পরদিনই তাকে দেখা গেছে হকার উচ্ছেদের পক্ষে বিএনপি নেতাদের সঙ্গে কর্মসূচিতে অংশ নিতে।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে নগরীর শায়েস্তা খাঁ সড়কের কালিরবাজার ফ্রেন্ডস মার্কেটের সামনে থেকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে হকার উচ্ছেদের সমর্থনে একটি মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য নেতারা।
এই কর্মসূচিতে কেএম মিজানুর রহমান রনিকে সরব উপস্থিতিতে দেখা যায়। সমাবেশে তাকে সামনে রেখে বক্তব্য দেন বিএনপি নেতারা এবং পরবর্তীতে উচ্ছেদের পক্ষে মিছিলেও তিনি অংশ নেন।
এর আগের দিন সোমবার দুপুরে রনি হকারদের একটি মিছিলে নেতৃত্ব দেন। সে সময় তিনি ফুটপাতে নির্দিষ্ট সময়ের জন্য হকার বসার সুযোগসহ ৫ দফা দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শহরের সড়ক ও ফুটপাত দখল করে হকারদের ব্যবসার কারণে নগরবাসী চলাচলে ভোগান্তির শিকার হচ্ছিলেন। সম্প্রতি উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত কিছুটা দখলমুক্ত হওয়ায় সাধারণ মানুষের চলাচল সহজ হয়েছে। তবে উচ্ছেদের পর পুনর্বাসনের দাবিতে হকাররা আবারও সড়কে নামেন।
এ সময় হকারদের দাবির প্রতি সংহতি জানিয়ে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনও মিছিলে অংশ নেন। যদিও অঞ্জন দাস এর আগে উচ্ছেদ অভিযানে অংশ নেওয়ায় তার ভূমিকাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দেয়।
পরে গণসংহতি আন্দোলন এক বিবৃতিতে জানায়, অঞ্জন দাসের ওই কর্মসূচিতে অংশগ্রহণ ছিল ব্যক্তিগত সিদ্ধান্ত, দলীয় নয়। সংগঠনটি নগরবাসীর স্বাচ্ছন্দ্যে ফুটপাত ব্যবহারের পক্ষে বলেও উল্লেখ করে।
অঞ্জন দাসের পর এবার হকার নেতা রনির অবস্থান পরিবর্তন নিয়েও শহরজুড়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, হকারদের পুনরায় ফুটপাতে ফেরাতে কোনো নেপথ্য প্রভাব কাজ করছে কিনা।

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন