নারায়ণগঞ্জের সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে নারীসহ তিন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন খানপুর এলাকার মোজাম্মেল হক বাদল, বন্দর উপজেলার আম্বিয়া বেগম এবং পশ্চিম মাসদাইরের রাসেল। এছাড়া ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকার আব্দুল মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং র্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সক্রিয় ছিল। রোগীদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, হাসপাতাল এলাকায় দালালচক্রের তৎপরতা বন্ধে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন