বি পি নিউজ ২৪

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ মহানগরীতে লিফলেট বিতরণ ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং গণভোটের রায় বাস্তবায়ন এখন সময়ের দাবি। একটি স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকারকে জনমতের প্রতিফলন ঘটিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি জনগণকে নিজেদের অধিকার আদায়ে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ মহানগরীতে লিফলেট বিতরণ ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং গণভোটের রায় বাস্তবায়ন এখন সময়ের দাবি। একটি স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকারকে জনমতের প্রতিফলন ঘটিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি জনগণকে নিজেদের অধিকার আদায়ে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ