নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু রূপগঞ্জে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, শিল্পাঞ্চল হিসেবে রূপগঞ্জে স্থায়ী বাসিন্দার পাশাপাশি বিপুল সংখ্যক ভাসমান জনগোষ্ঠী রয়েছে, যেখানে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত ঘটে।
সোমবার (২০ এপ্রিল) সকালে রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে দেশব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এমপি দিপু বলেন, বর্তমানে রূপগঞ্জে মাত্র ৫০ শয্যার হাসপাতাল রয়েছে, যা জনসংখ্যার তুলনায় একেবারেই অপ্রতুল। তাই জনগণের পক্ষ থেকে তিনি ১০০ শয্যার আধুনিক হাসপাতাল স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রীর প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, গুজবের কারণে অনেক সময় টিকাদান কার্যক্রম নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে বাস্তবে দেশে পর্যাপ্ত পরিমাণে হাম-রুবেলা ভ্যাকসিন মজুত রয়েছে। নারায়ণগঞ্জেও পর্যাপ্ত টিকা সংরক্ষিত আছে বলে তিনি জানান। মায়েদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের সুরক্ষায় নিয়মিত টিকাদান নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক রায়হান কবির এবং জেলা সিভিল সার্জন এএফএম মুশিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন