বি পি নিউজ ২৪

ট্রাফিক ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ট্রাফিক ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করার স্বীকৃতি হিসেবে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামানকে সম্মাননা দিয়েছে জেলা পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা প্রমুখ।

এর আগে গত ১১ এপ্রিল বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এবং বিভিন্ন স্বেচ্ছাসেবীদেরও সম্মাননা প্রদান করে জেলা পুলিশ। ওই অনুষ্ঠানে বিকেএমইএ ও চেম্বার অব কমার্সকে সম্মাননা ক্রেস্ট, দুইজন ব্যবসায়ীকে ক্রেস্ট এবং ২২ জন স্বেচ্ছাসেবীকে সনদ প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ট্রাফিক ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করার স্বীকৃতি হিসেবে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামানকে সম্মাননা দিয়েছে জেলা পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা প্রমুখ।

এর আগে গত ১১ এপ্রিল বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এবং বিভিন্ন স্বেচ্ছাসেবীদেরও সম্মাননা প্রদান করে জেলা পুলিশ। ওই অনুষ্ঠানে বিকেএমইএ ও চেম্বার অব কমার্সকে সম্মাননা ক্রেস্ট, দুইজন ব্যবসায়ীকে ক্রেস্ট এবং ২২ জন স্বেচ্ছাসেবীকে সনদ প্রদান করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ