বি পি নিউজ ২৪

হকার ইস্যুতে রাজনীতি নয়, চাই পরিকল্পিত সমাধান: রফিউর রাব্বি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হকার ইস্যুতে রাজনীতি নয়, চাই পরিকল্পিত সমাধান: রফিউর রাব্বি
রফিউর রাব্বি

নারায়ণগঞ্জে হকারদের নিয়ে রাজনীতি একটা পুরোনো খেলা। অতীতে যারা এইটি করেছেন তারা নিজেদের চাঁদাবাজিকে আড়াল করতে এই ভাসমান সর্বহারাদের (লুমপেন প্রলেতারিয়েত) প্রতি সহমর্মিতা বা মানবতার আর্তির কথা বলেছেন। যারা শ্রেণি ভিত্তিক রাজনীতি করেন তারা শ্রমিক-বান্ধব হবেন, এইটি স্বাভাবিক। কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিলে আখেরে ফলাফল কী হয় তা আমরা আমাদের বর্তমান রাজনীতির চেহারা দেখলে বুঝতে পারি। জনতার বাইরে রাজনীতি নাই। আমি হকারদের পূনর্বাসন চাই। কিন্তু এইটিকেতো একটি নিয়মে মধ্যে আনতে হবে। বর্তমান বাস্তবতায় ঝড়, সাইক্লোন, বন্যা খড়ায় মানুষ গ্রাম ছেড়ে শহরমুখী। শহরমুখী এ সব মানুষের চিন্তায় প্রথমত গন্তব্য থাকে ঢাকা পরে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে মানুষ তিনটি কাজের জন্য আসে। হকারী, রিক্সা চালানো এবং গার্মেন্টসে চাকুরী। বাস্তুভিটা হাড়ানো সারা দেশের এ সব নিঃস্ব মানুষদের ভার নারায়ণগঞ্জ কতটা নেবে বা নিতে পারবে তা নির্ধারণ না করে শহরে দলে দলে জনসংখ্যা বাড়িয়ে তুলে জনজীবন বিপর্যস্ত করলে শহর অচল হয়ে পড়বে। আমাদের দেশে কিছু রাজনৈতিক দল রয়েছে এরা বাম না ডান বুঝা দুষ্কর। যাই হোক ফুটপাতে হকার বসিয়ে জনজীবন বিপর্যস্ত করা চলবে না। যদিও যানজটের একমাত্র কারণ ফুটপাত দখল নয়। তবে এইটি অন্যতম কারণ। “পথের প্রথম অধিকার পথিকের”- এ অধিকার থেকে তাকে কোন অজুহাতে, কোন কারণে বঞ্চিত করা যাবে না। শহরকে জনবান্ধব করতে আমাদের সকলের দায়িত্বশীল আচরণ কাম্য। শহরকে শুধু রাজনীতির মাঠ বানিয়ে হকারদের তার গুটি বানালে চলবে না।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

হকার ইস্যুতে রাজনীতি নয়, চাই পরিকল্পিত সমাধান: রফিউর রাব্বি

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে হকারদের নিয়ে রাজনীতি একটা পুরোনো খেলা। অতীতে যারা এইটি করেছেন তারা নিজেদের চাঁদাবাজিকে আড়াল করতে এই ভাসমান সর্বহারাদের (লুমপেন প্রলেতারিয়েত) প্রতি সহমর্মিতা বা মানবতার আর্তির কথা বলেছেন। যারা শ্রেণি ভিত্তিক রাজনীতি করেন তারা শ্রমিক-বান্ধব হবেন, এইটি স্বাভাবিক। কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিলে আখেরে ফলাফল কী হয় তা আমরা আমাদের বর্তমান রাজনীতির চেহারা দেখলে বুঝতে পারি। জনতার বাইরে রাজনীতি নাই। আমি হকারদের পূনর্বাসন চাই। কিন্তু এইটিকেতো একটি নিয়মে মধ্যে আনতে হবে। বর্তমান বাস্তবতায় ঝড়, সাইক্লোন, বন্যা খড়ায় মানুষ গ্রাম ছেড়ে শহরমুখী। শহরমুখী এ সব মানুষের চিন্তায় প্রথমত গন্তব্য থাকে ঢাকা পরে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে মানুষ তিনটি কাজের জন্য আসে। হকারী, রিক্সা চালানো এবং গার্মেন্টসে চাকুরী। বাস্তুভিটা হাড়ানো সারা দেশের এ সব নিঃস্ব মানুষদের ভার নারায়ণগঞ্জ কতটা নেবে বা নিতে পারবে তা নির্ধারণ না করে শহরে দলে দলে জনসংখ্যা বাড়িয়ে তুলে জনজীবন বিপর্যস্ত করলে শহর অচল হয়ে পড়বে। আমাদের দেশে কিছু রাজনৈতিক দল রয়েছে এরা বাম না ডান বুঝা দুষ্কর। যাই হোক ফুটপাতে হকার বসিয়ে জনজীবন বিপর্যস্ত করা চলবে না। যদিও যানজটের একমাত্র কারণ ফুটপাত দখল নয়। তবে এইটি অন্যতম কারণ। “পথের প্রথম অধিকার পথিকের”- এ অধিকার থেকে তাকে কোন অজুহাতে, কোন কারণে বঞ্চিত করা যাবে না। শহরকে জনবান্ধব করতে আমাদের সকলের দায়িত্বশীল আচরণ কাম্য। শহরকে শুধু রাজনীতির মাঠ বানিয়ে হকারদের তার গুটি বানালে চলবে না।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ