নারায়ণগঞ্জের কাশিপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহ্মুদ চর কাশিপুরে অবস্থিত মিসবাহুল মিল্লাত মাদ্রাসা পরিদর্শন করেছেন। এ সময় তিনি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে সোহেল মাহ্মুদ মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের কল্যাণে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন হিমালয় বাসের প্রেসিডেন্ট আবুল কাসেম, নারায়ণগঞ্জ আইন কলেজের সাবেক ভিপি বাদল, সদর থানা জিসাসের নেতৃবৃন্দ, যুবদল নেতা বিল্লাল আল আমিনসহ স্থানীয় মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহ্মুদ তার বক্তব্যে বলেন, “ভবিষ্যতে মাদ্রাসার উন্নয়ন কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবো। যেকোনো সমস্যায় আমাকে ডাকলেই পাশে পাবেন। আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তার প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং নির্বাচনে অংশগ্রহণ করলে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করুন।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন