নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, অন্যায়কারী যে দলেরই হোক, এমনকি তার নিজ দলের হলেও কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে জানান, অন্যায়কারীদের রক্ষা করতে তিনি থানায় ফোন দেবেন না কিংবা কোনো তদবিরও করবেন না।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এনসিপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতে দেখা গেছে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে বিভিন্ন জায়গা থেকে চাপ বা ফোন আসে তাদের রক্ষা করার জন্য। তবে তার অবস্থান ভিন্ন—দল-মত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।
এমপি আল আমিন আরও বলেন, তিনি রাজনৈতিক দলের নেতা হলেও একজন জনপ্রতিনিধি হিসেবে পুরো এলাকার দায়িত্ব তার ওপর বর্তায়। তাই শুধু দলীয় নয়, সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে উন্নয়ন কমিটি, পঞ্চায়েত, মসজিদ ও মাদরাসাভিত্তিক সামাজিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে মাদক ও অপরাধ প্রতিরোধে কাজ করার আহ্বান জানান তিনি।
মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নারায়ণগঞ্জের মাসদাইর এলাকাকে কেন্দ্র করে বড় ধরনের মাদক সমস্যা গড়ে উঠেছে, যা যুবসমাজকে ধ্বংস করছে এবং জননিরাপত্তা বিঘ্নিত করছে। পাশাপাশি গার্মেন্টস শ্রমিকদেরও নানা সময়ে ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে।
তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে কথা বলার পর মাঝে মাঝে অভিযান চালানো হলেও তা ধারাবাহিক হয় না। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে স্থায়ীভাবে সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন এলাকায় অরাজকতা সৃষ্টি করতে না পারে। অতীতে সন্ত্রাস ও সহিংসতায় জড়িতদের রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া হয়েছে, যা বন্ধ হওয়া জরুরি।
সভায় সভাপতিত্ব করেন সেলিম সরদার। উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম, যুবশক্তির সদস্য ফারদিন শেখসহ স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন