নারায়ণগঞ্জের বন্দরে মরিয়ম আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বন্দর উপজেলার দাঁশেরগাও এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মরিয়ম আক্তার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাঁশেরগাও এলাকার বাসিন্দা মিন্টু দাসের মেয়ে এবং আরিফ হোসেনের স্ত্রী। একই দিন সকাল প্রায় পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন