নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাবেয়া বেগম (৩৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার সায়রা গার্ডেনের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাবেয়া বেগম একই এলাকার বাসিন্দা জাকির হোসেনের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এটিএম জহিরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন