নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে শুরু হয়েছে নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাবের (এনপিসি) তিন দিনব্যাপী নদী বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় দেশের প্রখ্যাত আলোকচিত্রী ও ফটোজিয়ামের প্রতিষ্ঠাতা নাসির আলী মামুন এই প্রদর্শনীর উদ্বোধন করেন। ‘স্মৃতি, জীবন আর অস্তিত্বের দৃশ্যপট: নদী.. তবু আছি’ শিরোনামে আয়োজিত এ প্রদর্শনীটি এনপিসির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজনে দেশের ৩০টি নদীকে কেন্দ্র করে তোলা ১১০ জন আলোকচিত্রীর ১২১টি একক ছবি, ১৪টি ফটোস্টোরি এবং ৯টি ভিডিওচিত্র প্রদর্শিত হচ্ছে। সারাদেশ থেকে পাঠানো প্রায় ১,২০০টিরও বেশি ছবির মধ্য থেকে বাছাই করে এসব কাজ প্রদর্শনীতে স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নাসির আলী মামুন বলেন, ২০০ বছরের আলোকচিত্র ইতিহাসে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ সংযোজন। নদী নিয়ে এমন উদ্যোগকে তিনি ‘দৃশ্যশিল্পের প্রতিবাদ’ হিসেবেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশের নদীগুলো আজ দূষণ ও দখলের কারণে সংকটে পড়েছে, যা শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রকেও প্রভাবিত করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক ও গবেষক সাহাদাত পারভেজ এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।
এনপিসির সভাপতি ইউসুফ শাহরিয়ার মুন্তাকিম জানান, প্রদর্শনীটি ১৮ ও ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। শেষ দিনে বরেণ্য আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দনের সঙ্গে বিশেষ ফটো আড্ডার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নদী রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন