নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় প্রি আইডিয়াল স্কুল ও পূর্ব গোপালনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বৃত্তি প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান। এতে একই ইউনিয়নের দুই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আল আমিন ইকবাল ও আব্দুর রশিদ এক মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আল আমিন ইকবাল এবং সভাপতিত্ব করেন আব্দুর রশিদ। এ সময় তাদের একসাথে উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।
নিজ বক্তব্যে আল আমিন ইকবাল সভাপতি আব্দুর রশিদের প্রশংসা করে বলেন, তার নেতৃত্ব ও আন্তরিকতার কারণে এমন একটি সুন্দর আয়োজন সম্ভব হয়েছে। তিনি আয়োজক ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টাকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, শিশু-কিশোরদের ক্রীড়ামুখী ও সংস্কৃতিমনস্ক হিসেবে গড়ে তোলা জরুরি এবং মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব, শৃঙ্খলা ও নৈতিকতার শিক্ষা দেয় উল্লেখ করে তিনি ভবিষ্যতেও এমন ইতিবাচক উদ্যোগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন