নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, অতীত সরকারের দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন বিএনপির প্রধান তারেক রহমান।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফতুল্লা পারিবারিক মিলনায়তন মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মৃত ব্যক্তিদের গোসলের জন্য নির্দিষ্ট ঘরের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।
মামুন মাহমুদ বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, ফলে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। তিনি দাবি করেন, বর্তমান নেতৃত্ব দেশের সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করছে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। জনসংখ্যা ও দারিদ্র্যের চাপ মোকাবিলায় সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টাই দেশকে এগিয়ে নিতে পারে।
দেশ পুনর্গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ১৮ কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আবারও শক্ত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এসময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন