দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, নতুন এই দাম একইদিন সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা এর আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই এক দফা মূল্যবৃদ্ধির মাধ্যমে ১২ কেজি এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। ফলে এক মাসের মধ্যেই দ্বিতীয়বারের মতো এই জ্বালানির দাম বাড়ানো হলো।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেই এই মূল্যবৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি এলাকায় জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা এলপিজি পরিবহনকে বাধাগ্রস্ত করছে। বিকল্প রুট ব্যবহার করতে হওয়ায় সময় ও ব্যয় দুটোই বেড়ে গেছে।
এছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে বিমা ও নিরাপত্তা খরচও বৃদ্ধি পেয়েছে। ফলে এলপিজি আমদানিতে জাহাজভাড়া ও ট্রেডারদের প্রিমিয়াম চার্জ বাড়িয়ে প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে, যা আপাতত কার্যকর থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের চাপ এবং সরবরাহ সংকট মোকাবিলায় দেশীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন