বি পি নিউজ ২৪

বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান ডিসি রায়হান কবিরের

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান ডিসি রায়হান কবিরের

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেছেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি বিজ্ঞান শিক্ষার ওপরও সমান গুরুত্ব দিতে হবে। সব বিষয়েই সমানভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (১৯ এপ্রিল) ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি রায়হান কবির বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে পারলে তা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানো সহজ হবে। সামনে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ রয়েছে, তাই আধুনিক প্রযুক্তি সম্পর্কে দ্রুত ধারণা নেওয়া জরুরি।

তিনি ড্রোন প্রযুক্তি, ভার্চুয়াল রিয়েলিটির মতো নতুন উদ্ভাবনগুলোর উদাহরণ তুলে ধরে বলেন, এসব বিষয়ে যত দ্রুত জ্ঞান অর্জন করা যাবে, তত দ্রুত আধুনিক বিজ্ঞানকে নিজেদের আয়ত্তে আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে আমরা প্রতিনিয়ত এসব প্রযুক্তি দেখি। তাই এগুলোকে শুধু দেখেই সীমাবদ্ধ না রেখে, কীভাবে আরও উৎপাদনশীলভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে মনোযোগ দিতে হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান ডিসি রায়হান কবিরের

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেছেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি বিজ্ঞান শিক্ষার ওপরও সমান গুরুত্ব দিতে হবে। সব বিষয়েই সমানভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (১৯ এপ্রিল) ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি রায়হান কবির বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে পারলে তা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানো সহজ হবে। সামনে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ রয়েছে, তাই আধুনিক প্রযুক্তি সম্পর্কে দ্রুত ধারণা নেওয়া জরুরি।

তিনি ড্রোন প্রযুক্তি, ভার্চুয়াল রিয়েলিটির মতো নতুন উদ্ভাবনগুলোর উদাহরণ তুলে ধরে বলেন, এসব বিষয়ে যত দ্রুত জ্ঞান অর্জন করা যাবে, তত দ্রুত আধুনিক বিজ্ঞানকে নিজেদের আয়ত্তে আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে আমরা প্রতিনিয়ত এসব প্রযুক্তি দেখি। তাই এগুলোকে শুধু দেখেই সীমাবদ্ধ না রেখে, কীভাবে আরও উৎপাদনশীলভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে মনোযোগ দিতে হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ