নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মার্জিয়া (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক অভিমানের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর রাতে ঘটনাটি ঘটে। নিহত মার্জিয়া শরিয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডিপুর খাঁ বাড়ি এলাকার সাত্তার মিয়ার মেয়ে। তিনি পরিবারের সঙ্গে বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডের কদম রসুল মাজার এলাকার একটি বাসায় বসবাস করতেন।
ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পড়ালেখা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে ওই কিশোরী মানসিকভাবে ভেঙে পড়েছিল। এ ঘটনার সঙ্গে পারিবারিক বকাঝকার বিষয়টি জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন