নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাট এলাকার পাইকারি মাছের আড়তে অভিযান চালিয়ে ৫ মণ নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে সদর নৌ থানা পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই এলাকায় জাটকা ইলিশ কেনাবেচা চলছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে আড়তের বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় কয়েক বস্তা জাটকা উদ্ধার করা হয়। পরিমাপ করে দেখা যায়, জব্দকৃত জাটকার পরিমাণ প্রায় ৫ মণ।
নৌ পুলিশ জানায়, ইলিশ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নির্ধারিত আকারের নিচে থাকা জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন