নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে মাদক, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অন্যান্য অপরাধে জড়িত আসামিরা রয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন এলাকা থেকে শুরু করে এসিআই পানির কল সংলগ্নসহ একাধিক স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়।
এছাড়া ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুজন, চুরির মামলায় দুজন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন