বি পি নিউজ ২৪

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ‘বাংলাদেশ আজাদ পার্টি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নতুন  রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ‘বাংলাদেশ আজাদ পার্টি
ছবি: সংগৃহীত

“জান দেবো, জুলাই দেবো না”—এই স্লোগানকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ আজাদ পার্টি’ (বিএপি)। ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের লক্ষ্য নিয়ে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। এ সময় দলটি ১৭ দফা কর্মসূচিও ঘোষণা করে, যেখানে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, অর্থনীতি, বিচার বিভাগ, শিক্ষা ও শক্তিশালী পররাষ্ট্রনীতির বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন কবির হোসেন, এমদাদ বাবু ও আল আমিন। অনুষ্ঠানে জানানো হয়, দল পরিচালনার জন্য একটি নীতিনির্ধারণী উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে, যা পরে প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং জাতীয় নাগরিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান সংহতি জানান।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বৈষম্যহীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম ভূমিকা রাখতে পারে বলে তারা আশা করেন

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ‘বাংলাদেশ আজাদ পার্টি

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

“জান দেবো, জুলাই দেবো না”—এই স্লোগানকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ আজাদ পার্টি’ (বিএপি)। ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের লক্ষ্য নিয়ে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। এ সময় দলটি ১৭ দফা কর্মসূচিও ঘোষণা করে, যেখানে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, অর্থনীতি, বিচার বিভাগ, শিক্ষা ও শক্তিশালী পররাষ্ট্রনীতির বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন কবির হোসেন, এমদাদ বাবু ও আল আমিন। অনুষ্ঠানে জানানো হয়, দল পরিচালনার জন্য একটি নীতিনির্ধারণী উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে, যা পরে প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং জাতীয় নাগরিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান সংহতি জানান।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বৈষম্যহীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম ভূমিকা রাখতে পারে বলে তারা আশা করেন

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ