বি পি নিউজ ২৪

সংসদে ফতুল্লা–কাশীপুরসহ চার ইউনিয়ন সিটিতে যুক্ত করার দাবি তুললেন এমপি আল আমিন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সংসদে ফতুল্লা–কাশীপুরসহ চার ইউনিয়ন সিটিতে যুক্ত করার দাবি তুললেন এমপি আল আমিন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার চারটি ইউনিয়ন—ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশীপুর—নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে সংসদে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান। পাশাপাশি তিনি এ প্রক্রিয়ার বিস্তারিত অগ্রগতি এবং সম্ভাব্য বাস্তবায়নের সময়সীমা সম্পর্কেও ব্যাখ্যা চান।

জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ফতুল্লা থানার চারটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যুক্ত করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সীমানা পরিবর্তন সংক্রান্ত মতামত চেয়ে ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক মতামত পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসন গঠিত। এর মধ্যে ফতুল্লা এলাকার চারটি ইউনিয়ন দীর্ঘদিন ধরেই শিল্প ও নগরায়নের কারণে সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়ে আসছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা।

অতীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনিক জটিলতার কারণে তা বাস্তবায়ন হয়নি বলে জানা যায়। স্থানীয়দের মতে, এসব এলাকা ইতোমধ্যে নগরায়নের অংশ হয়ে উঠলেও সিটি কর্পোরেশনের বাইরে থাকায় অনেক নাগরিক সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সংসদে ফতুল্লা–কাশীপুরসহ চার ইউনিয়ন সিটিতে যুক্ত করার দাবি তুললেন এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার চারটি ইউনিয়ন—ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশীপুর—নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে সংসদে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান। পাশাপাশি তিনি এ প্রক্রিয়ার বিস্তারিত অগ্রগতি এবং সম্ভাব্য বাস্তবায়নের সময়সীমা সম্পর্কেও ব্যাখ্যা চান।

জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ফতুল্লা থানার চারটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যুক্ত করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সীমানা পরিবর্তন সংক্রান্ত মতামত চেয়ে ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক মতামত পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসন গঠিত। এর মধ্যে ফতুল্লা এলাকার চারটি ইউনিয়ন দীর্ঘদিন ধরেই শিল্প ও নগরায়নের কারণে সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়ে আসছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা।

অতীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনিক জটিলতার কারণে তা বাস্তবায়ন হয়নি বলে জানা যায়। স্থানীয়দের মতে, এসব এলাকা ইতোমধ্যে নগরায়নের অংশ হয়ে উঠলেও সিটি কর্পোরেশনের বাইরে থাকায় অনেক নাগরিক সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ