জহির ফকির হত্যা মামলার ৩ নম্বর আসামি গ্রেপ্তার কক্সবাজারে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (২৬ অক্টোবর) সকালে র্যাব-১১ ও র্যাব-১৫-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে কক্সবাজার সদর থানার কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেনকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ এলাকায় হামলার শিকার হন জহির ফকির (৪৫)। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, ঘটনার রাতে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে জহির ফকিরের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করা হয়। হত্যাকাণ্ডের পর মামলার আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায়, ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় কবির হোসেনের অবস্থান শনাক্ত করার পর কক্সবাজারে র্যাব-১৫-এর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারের পর কবির হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন