বি পি নিউজ ২৪

দেশের সেরা সিটি বানাতে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা জাকির খানের

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে জাকির খান লিখেছেন, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আমি মেয়র পদে একজন প্রার্থী। আপনার একটি ভোটে নারায়ণগঞ্জ সিটি হতে পারে দেশের সেরা সিটি কর্পোরেশন।” তার এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এর আগে সংসদ সদস্য পদে তার প্রার্থিতা নিয়ে বিভিন্ন সময় আলোচনা থাকলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। তবে এবার সরাসরি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরেই তার অনুসারীরা তাকে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চেয়েছিলেন। তাদের সেই প্রত্যাশার প্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে জাকির খানের নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও তিনি তা নাকচ করে দিয়েছেন। স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি বিএনপিতেই থাকছেন এবং দলীয় আদর্শ নিয়েই রাজনীতি চালিয়ে যাবেন।

জাকির খানের এই ঘোষণা নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

দেশের সেরা সিটি বানাতে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা জাকির খানের

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে জাকির খান লিখেছেন, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আমি মেয়র পদে একজন প্রার্থী। আপনার একটি ভোটে নারায়ণগঞ্জ সিটি হতে পারে দেশের সেরা সিটি কর্পোরেশন।” তার এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এর আগে সংসদ সদস্য পদে তার প্রার্থিতা নিয়ে বিভিন্ন সময় আলোচনা থাকলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। তবে এবার সরাসরি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরেই তার অনুসারীরা তাকে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চেয়েছিলেন। তাদের সেই প্রত্যাশার প্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে জাকির খানের নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও তিনি তা নাকচ করে দিয়েছেন। স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি বিএনপিতেই থাকছেন এবং দলীয় আদর্শ নিয়েই রাজনীতি চালিয়ে যাবেন।

জাকির খানের এই ঘোষণা নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ