বি পি নিউজ ২৪

আড়াইহাজারের খাল ফিরবে পুরোনো রূপে, খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আড়াইহাজারের খাল ফিরবে পুরোনো রূপে, খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দখল ও দূষণে হারিয়ে যেতে বসা খালগুলো পুনরুদ্ধারে খনন কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ জানিয়েছেন, খালগুলো খননের মাধ্যমে আগের স্বাভাবিক রূপ ফিরিয়ে আনা হবে, যাতে জলাবদ্ধতা কমে, কৃষিকাজে সেচ সুবিধা বাড়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে আড়াইহাজার উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমপি আজাদ বলেন, খাল খনন হলে পরিবেশ দূষণ কমবে, জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে মানুষ আবার প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছ পাবে, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্যও গুরুত্বপূর্ণ।

তিনি জানান, নারায়ণগঞ্জ জেলায় খাল খনন কর্মসূচির প্রথম ধাপ আড়াইহাজার থেকেই শুরু হয়েছে। জনগণের কল্যাণে এই উদ্যোগ বাস্তবায়নে তিনি কাজ করে যেতে চান বলেও উল্লেখ করেন।

সংসদ সদস্য আরও বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপির ৩১ দফা কর্মসূচিতেও খাল পুনরুদ্ধারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তিনি দাবি করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আবারও ‘ভাতে মাছে বাঙালি’ প্রবাদটি বাস্তবে ফিরে আসবে।

তিনি বলেন, নদী-খাল-বিলের প্রাকৃতিক মাছের স্বাদ ও গুরুত্ব আলাদা। খালগুলো সচল হলে মাছের উৎপাদনও বাড়বে এবং মানুষের জীবনমান উন্নত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম এবং স্থানীয় বিএনপির নেতারা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আড়াইহাজারের খাল ফিরবে পুরোনো রূপে, খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দখল ও দূষণে হারিয়ে যেতে বসা খালগুলো পুনরুদ্ধারে খনন কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ জানিয়েছেন, খালগুলো খননের মাধ্যমে আগের স্বাভাবিক রূপ ফিরিয়ে আনা হবে, যাতে জলাবদ্ধতা কমে, কৃষিকাজে সেচ সুবিধা বাড়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে আড়াইহাজার উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমপি আজাদ বলেন, খাল খনন হলে পরিবেশ দূষণ কমবে, জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে মানুষ আবার প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছ পাবে, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্যও গুরুত্বপূর্ণ।

তিনি জানান, নারায়ণগঞ্জ জেলায় খাল খনন কর্মসূচির প্রথম ধাপ আড়াইহাজার থেকেই শুরু হয়েছে। জনগণের কল্যাণে এই উদ্যোগ বাস্তবায়নে তিনি কাজ করে যেতে চান বলেও উল্লেখ করেন।

সংসদ সদস্য আরও বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপির ৩১ দফা কর্মসূচিতেও খাল পুনরুদ্ধারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তিনি দাবি করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আবারও ‘ভাতে মাছে বাঙালি’ প্রবাদটি বাস্তবে ফিরে আসবে।

তিনি বলেন, নদী-খাল-বিলের প্রাকৃতিক মাছের স্বাদ ও গুরুত্ব আলাদা। খালগুলো সচল হলে মাছের উৎপাদনও বাড়বে এবং মানুষের জীবনমান উন্নত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম এবং স্থানীয় বিএনপির নেতারা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ