পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশের পরপরই নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে বসা হকার ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাসিকের উচ্ছেদ টিম সহযোগিতা করে।
এ সময় কালিরবাজার, নারায়ণগঞ্জ হাই স্কুলের সামনে এবং ফ্রেন্ডস মার্কেট এলাকার সড়ক ও ফুটপাতে বসা হকারদের সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ফুটপাতে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ ইশতিয়াক বলেন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন যৌথভাবে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। ফুটপাতে যেসব অবৈধ দোকান বসানো হয়েছে, সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে এবং কিছু দোকানদারকে সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে একই দিন পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন হকাররা।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন