বি পি নিউজ ২৪

দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে বন্দর উপজেলার সরকারি অফিসগুলোতে ডিসির পরিদর্শন

প্রকাশ : ০১ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে বন্দর উপজেলার সরকারি অফিসগুলোতে ডিসির পরিদর্শন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বন্দর উপজেলা ভূমি অফিস, বন্দর থানা, বন্দর ইউনিয়ন ভূমি অফিস, চুনাভূড়া কমিউনিটি ক্লিনিকসহ সফরসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য সরকারি দপ্তর পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর সেবাদান পদ্ধতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি জনগণ যেন সহজে, দ্রুত এবং দুর্নীতিমুক্তভাবে সরকারি সেবা পেতে পারেন, সে লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় সরকারি সেবার মান আরও উন্নত করা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে বন্দর উপজেলার সরকারি অফিসগুলোতে ডিসির পরিদর্শন

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বন্দর উপজেলা ভূমি অফিস, বন্দর থানা, বন্দর ইউনিয়ন ভূমি অফিস, চুনাভূড়া কমিউনিটি ক্লিনিকসহ সফরসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য সরকারি দপ্তর পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর সেবাদান পদ্ধতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি জনগণ যেন সহজে, দ্রুত এবং দুর্নীতিমুক্তভাবে সরকারি সেবা পেতে পারেন, সে লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় সরকারি সেবার মান আরও উন্নত করা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ