বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে জামাল ইয়ার্ন ট্রেডিংয়ের বিরুদ্ধে ৪০ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে জামাল ইয়ার্ন ট্রেডিংয়ের বিরুদ্ধে ৪০ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা

নারায়ণগঞ্জে জামাল ইয়ার্ন ট্রেডিংয়ের বিরুদ্ধে ৪০ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা

নারায়ণগঞ্জের টানবাজারে অবস্থিত জামাল ইয়ার্ন ট্রেডিংয়ের বিরুদ্ধে ৪০ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৯৪২ টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) অনাদায়ের অভিযোগে মামলা করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক নথি পরীক্ষা করে বিপুল অঙ্কের সুতা বিক্রির তথ্য পাওয়ার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২৮ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মামলার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর উপজেলার টানবাজারের এস এম মালেহ রোডে প্রতিষ্ঠানটির অবস্থান। আমদানি ও পণ্য সরবরাহের ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানটিতে সম্প্রতি আকস্মিক পরিদর্শন চালায় ভ্যাট কমিশনারেটের নিবারক দল। এ সময় মজুত পণ্য ও হিসাবপত্র যাচাই করা হলেও ভ্যাটসংক্রান্ত প্রয়োজনীয় দলিল উপস্থাপন করতে পারেনি প্রতিষ্ঠানটি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরিদর্শনের সময় বিভিন্ন হিসাবের রেজিস্টার, খাতা, চালান বই, গার্ড ফাইল, কম্পিউটার থেকে সংগ্রহ করা এক্সেল ফাইল এবং প্রতিষ্ঠানের প্রতিনিধির স্বাক্ষরযুক্ত একটি বিবৃতি জব্দ করা হয়। এসব নথি পর্যালোচনা করে ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির ৬৫৯ কোটি ১৪ লাখ ৬০ হাজার ৫৯১ টাকার সুতা বিক্রির হিসাব পাওয়া গেছে বলে জানায় এনবিআর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব বিক্রির ওপর ৫ শতাংশ ও সাড়ে ৭ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাটের পরিমাণ ৪০ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৪৪২ টাকা। তবে ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত দাখিল করা ভ্যাট রিটার্নে প্রতিষ্ঠানটি বিক্রির পরিমাণ দেখিয়েছে ৩৯ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২৩০ টাকা।

একই সময়ে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে প্রতিষ্ঠানটি জমা দিয়েছে মাত্র ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা। নথিপত্রে পাওয়া বিক্রির হিসাব, দাখিলপত্রে প্রদর্শিত বিক্রি ও জমা দেওয়া অর্থের তথ্য বিশ্লেষণ করে ৪০ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৯৪২ টাকা ভ্যাট অনাদায়ের হিসাব নির্ধারণ করেছে কমিশনারেট।

কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিষ্ঠানের এ কার্যক্রম মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালা, ২০১৬-এর একাধিক বিধানের পরিপন্থী। অনাদায়ী ভ্যাটের পাশাপাশি প্রযোজ্য জরিমানা ও আইনের ১২৭ ধারা অনুযায়ী সুদ আদায়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে জামাল ইয়ার্ন ট্রেডিংয়ের বিরুদ্ধে ৪০ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ