নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন "গোলাম সারোয়ার"।
আগামী রোববার (২ মে) তিনি আনুষ্ঠানিকভাবে সোনারগাঁ থানায় যোগদান করবেন। এর আগে তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল ভূমিকার কারণে গোলাম সারোয়ার ইতোমধ্যে একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে তিনি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।
বিশেষ করে চট্টগ্রাম জেলায় কর্মরত অবস্থায় অস্ত্র উদ্ধার,ডাকাতি, সন্ত্রাস, মাদক কারবার এবং চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান,বিভিন্ন মামলা নিষ্পত্তি করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার সাহসী ও কার্যকর অভিযানের কারণে টানা তিনবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
গত বছরের ৩ ডিসেম্বর লটারির মাধ্যমে ৫২৭ জন ওসির বদলির অংশ হিসেবে তিনি দেবিদ্বার থানায় যোগদান করেন। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকালে একজন পেশাদার, বিচক্ষণ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে সুনাম কুড়িয়েছেন। তার বাড়ি নরসিংদী জেলায়।
সোনারগাঁ থানায় যোগদানের মাধ্যমে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করবেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
নেটিজেনদের ভাষ্যমতে , সোনারগাঁয়ের মতো গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে একজন অভিজ্ঞ ও কঠোর মনোভাবাপন্ন কর্মকর্তার উপস্থিতি ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
নতুন দায়িত্ব গ্রহণের পর গোলাম সারোয়ারের নেতৃত্বে সোনারগাঁ থানায় অপরাধ দমনে আরও গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন