আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও বিশাল শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। শুক্রবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা শ্রমিকের ন্যায্য মজুরি, রেশনিং ব্যবস্থা চালু এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। তিনি তার বক্তব্যে বলেন, "১৮৮৬ সালের রক্তঝরা আন্দোলনের পর দীর্ঘ সময় পার হলেও এদেশের শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দাবি আদায় না হওয়ার মূল কারণ হলো নীতি-নির্ধারকদের অসততা। শুধু দিবস পালন করলেই হবে না, শ্রমিকদের জীবনের নিরাপত্তা, চাকরি ও সম্মানজনক মজুরির নিশ্চয়তা দিতে হবে।"
তিনি আরও যোগ করেন, "দেশের সামর্থ্যবানরা রেশন সুবিধা পেলেও শ্রমিকরা আজ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। অবিলম্বে শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা, সন্তানদের শিক্ষা এবং মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে।"
প্রধান বক্তা ও সংগঠনের জেলা উপদেষ্টা আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, "শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। অনেক সংগঠন শ্রমিকের নামে ফায়দা লুটলেও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজপথে থেকে শ্রমিকের কথা বলে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।"
নারায়ণগঞ্জ জেলা সভাপতি আব্দুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মানবেতর জীবনের কথা তুলে ধরেন। তিনি বলেন, "অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সকল খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করতে হবে এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সরকারি ভাতার আওতায় আনতে হবে।"
ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: রিদওয়ানুল আযীম-এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক নূরুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা সাবেক সাধারণ সম্পাদক আমিন আহমেদ মাস্তান,শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহমান।
এছাড়াও সমাবেশে মাওলানা মজিবুর রহমান মিয়াজী, গাজী আবুল কাশেমসহ বিভিন্ন পেশাজীবী ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি সাইনবোর্ড এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে কয়েক হাজার শ্রমিক ব্যানার, ফেস্টুন ও দাবি সম্বলিত প্লেকার্ড হাতে অংশ নেন।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন