বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ গার্লস স্কুল ঘিরে ষ'ড়যন্ত্র-অ'পপ্রচারের অভিযোগ টিপুর

প্রকাশ : ০১ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ গার্লস স্কুল ঘিরে ষ'ড়যন্ত্র-অ'পপ্রচারের অভিযোগ টিপুর

নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ (আমলাপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ) পরিচালনা ও শিক্ষা পরিবেশ উন্নয়ন কার্যক্রমকে কেন্দ্র করে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পরিচালনা কমিটির সভাপতি এবং বিএনপি মহানগর কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

শুক্রবার (১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

টিপু বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রম সচল রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব পদক্ষেপকে কেন্দ্র করে একটি মহল অসন্তোষ সৃষ্টি করে নতুন করে দলাদলি ও বিভাজন উসকে দেওয়ার চেষ্টা করছে।

তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের লক্ষ্যে হাজিরা পাঞ্চ মেশিন স্থাপন, সিসি ক্যামেরা বসানো, সময়ানুবর্তিতা নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্তু এসব উদ্যোগ ব্যাহত করতে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

টিপুর ভাষায়, “অল্প সময়েই শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় কিছু মহল অস্বস্তিতে পড়ে ষড়যন্ত্র শুরু করেছে। শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, যত অপপ্রচারই হোক না কেন, নারায়ণগঞ্জবাসী ও প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। শিক্ষা পরিবেশ ও ফলাফলের উন্নয়নে চলমান কাজ বন্ধ হবে না বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০২ মে ২০২৬

নারায়ণগঞ্জ গার্লস স্কুল ঘিরে ষ'ড়যন্ত্র-অ'পপ্রচারের অভিযোগ টিপুর

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ (আমলাপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ) পরিচালনা ও শিক্ষা পরিবেশ উন্নয়ন কার্যক্রমকে কেন্দ্র করে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পরিচালনা কমিটির সভাপতি এবং বিএনপি মহানগর কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

শুক্রবার (১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

টিপু বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রম সচল রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব পদক্ষেপকে কেন্দ্র করে একটি মহল অসন্তোষ সৃষ্টি করে নতুন করে দলাদলি ও বিভাজন উসকে দেওয়ার চেষ্টা করছে।

তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের লক্ষ্যে হাজিরা পাঞ্চ মেশিন স্থাপন, সিসি ক্যামেরা বসানো, সময়ানুবর্তিতা নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্তু এসব উদ্যোগ ব্যাহত করতে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

টিপুর ভাষায়, “অল্প সময়েই শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় কিছু মহল অস্বস্তিতে পড়ে ষড়যন্ত্র শুরু করেছে। শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, যত অপপ্রচারই হোক না কেন, নারায়ণগঞ্জবাসী ও প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। শিক্ষা পরিবেশ ও ফলাফলের উন্নয়নে চলমান কাজ বন্ধ হবে না বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ