বি পি নিউজ ২৪

আলীরটেকের চেয়ারম্যান হতে চান বিএনপি নেতা আনোয়ার

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা ও জনসম্পৃক্ততা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে চেয়ারম্যান পদে দেখতে চেয়ে ইউনিয়নজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় প্রচারণায় প্রকাশিত পোস্টারে আলীরটেক ইউনিয়নের উন্নয়ন, সেবা ও সুশাসনের স্বার্থে আনোয়ার হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

পোস্টারে তাকে যোগ্য নেতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরে বলা হয়, আলীরটেক ইউনিয়নকে একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রয়োজন, যা আনোয়ার হোসেনের মাধ্যমে সম্ভব বলে মনে করছেন তার সমর্থকরা।

 দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা এবং সাংগঠনিকভাবে শক্ত অবস্থান তৈরি করায় আনোয়ার হোসেন ইতোমধ্যেই ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছেন।

সমর্থকদের দাবি, আলীরটেক ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আনোয়ার হোসেন কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

পোস্টারে আরও উল্লেখ করা হয়েছে, “আসুন, যোগ্য নেতৃত্বের পাশে দাঁড়াই গড়ে তুলি একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব আলীরটেক ইউনিয়ন।”

স্থানীয়দের মতে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা আরও জোরালো হবে এবং ইউনিয়নজুড়ে রাজনৈতিক হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ করবে।

আলীরটেকবাসীর একাংশ মনে করছেন, আনোয়ার হোসেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে ইউনিয়নের নির্বাচনী মাঠে শক্ত প্রতিযোগিতা তৈরি হতে পারে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

আলীরটেকের চেয়ারম্যান হতে চান বিএনপি নেতা আনোয়ার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ