বি পি নিউজ ২৪

বাসভাড়া বাড়ার কথা ২ টাকা, নেওয়া হচ্ছে ৫ টাকা, যাত্রী অধিকার সংগঠনের ক্ষো'ভ

প্রকাশ : ০৪ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাসভাড়া বাড়ার কথা ২ টাকা, নেওয়া হচ্ছে ৫ টাকা, যাত্রী অধিকার সংগঠনের ক্ষো'ভ
ছবি: সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫ টাকা বৃদ্ধি করাকে অযৌক্তিক বলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। রোববার (৩ মে) সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সরকার গত ২৩ এপ্রিল সারাদেশে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করে। সে অনুযায়ী ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিএসএ) কিলোমিটার প্রতি ভাড়া ১১ পয়সা বাড়িয়েছে, যা মোট ভাড়ার প্রায় ৫.১৯ শতাংশ।

রফিউর রাব্বি উল্লেখ করেন, এই হিসাব অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ১৮ কিলোমিটার দূরত্বে ভাড়া বাড়ার কথা প্রায় ১ টাকা ৯৮ পয়সা। এমনকি পরিবহন মালিকদের দাবি করা ১৯.৫ কিলোমিটার হিসাবেও ভাড়া বৃদ্ধি দাঁড়ায় প্রায় ২ টাকা ১৮ পয়সা। কিন্তু বাস্তবে যাত্রীদের কাছ থেকে ৫ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে, যা নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি।

এছাড়া তিনি অভিযোগ করেন, ভাড়া পুনর্নির্ধারণের সময় সাধারণত জেলা প্রশাসকের উদ্যোগে যাত্রীদের সঙ্গে আলোচনা করা হলেও এবার সে ধরনের কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভাড়াও সমন্বয় করা উচিত। বিশ্ববাজারে দাম কমলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটসহ সংশ্লিষ্ট এলাকায় গণপরিবহনের ভাড়া কমিয়ে আনার দাবি জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৪ মে ২০২৬

বাসভাড়া বাড়ার কথা ২ টাকা, নেওয়া হচ্ছে ৫ টাকা, যাত্রী অধিকার সংগঠনের ক্ষো'ভ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫ টাকা বৃদ্ধি করাকে অযৌক্তিক বলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। রোববার (৩ মে) সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সরকার গত ২৩ এপ্রিল সারাদেশে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করে। সে অনুযায়ী ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিএসএ) কিলোমিটার প্রতি ভাড়া ১১ পয়সা বাড়িয়েছে, যা মোট ভাড়ার প্রায় ৫.১৯ শতাংশ।

রফিউর রাব্বি উল্লেখ করেন, এই হিসাব অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ১৮ কিলোমিটার দূরত্বে ভাড়া বাড়ার কথা প্রায় ১ টাকা ৯৮ পয়সা। এমনকি পরিবহন মালিকদের দাবি করা ১৯.৫ কিলোমিটার হিসাবেও ভাড়া বৃদ্ধি দাঁড়ায় প্রায় ২ টাকা ১৮ পয়সা। কিন্তু বাস্তবে যাত্রীদের কাছ থেকে ৫ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে, যা নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি।

এছাড়া তিনি অভিযোগ করেন, ভাড়া পুনর্নির্ধারণের সময় সাধারণত জেলা প্রশাসকের উদ্যোগে যাত্রীদের সঙ্গে আলোচনা করা হলেও এবার সে ধরনের কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভাড়াও সমন্বয় করা উচিত। বিশ্ববাজারে দাম কমলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটসহ সংশ্লিষ্ট এলাকায় গণপরিবহনের ভাড়া কমিয়ে আনার দাবি জানানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ