নারায়ণগঞ্জে ‘নিকাবী গ্রুপ’ নামে ৮ থেকে ১০ জন সদস্যের একটি দলকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। একই ডিজাইনের বোরকা পরে নিজেদের পরিচিত করা এই গ্রুপের সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে চলছে সমালোচনা।
অভিযোগ রয়েছে, বোরকা ও নিকাব পরিহিত অবস্থায় তারা মডেলিং শোতে অংশ নিয়েছেন এবং বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অঙ্গভঙ্গির ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। এসব কনটেন্টকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, ইতোমধ্যে গ্রুপটির একটি ফেসবুক গ্রুপ ডিজেবল করা হয়েছে। পাশাপাশি গ্রুপের প্রধান অ্যাডমিন ও উদ্যোক্তার ব্যক্তিগত আইডিও বাতিল করেছে ফেসবুক। পরে নতুন আইডি খুলে সেখানে আগের বিভিন্ন কনটেন্ট পুনরায় আপলোড করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এর মধ্যে ‘নারায়ণগঞ্জ স্কোয়াড গ্রুপ’ নামে আরেকটি গ্রুপ নিকাবী গ্রুপকে পুরস্কৃত করায় বিষয়টি আরও আলোচনায় আসে।
বোরকা পরে মডেলিং এবং অনৈতিক ভিডিও তৈরির অভিযোগে গ্রুপটির সদস্যদের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, তাদের কর্মকাণ্ডকে ঘিরে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তীব্র সমালোচনা চলছে। অনেকেই এটিকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন