বি পি নিউজ ২৪

পুলিশকে কু'পিয়ে অ'স্ত্র লুটের ঘটনায় মা'মলা, আটক কয়েকজন

প্রকাশ : ০২ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুলিশকে কু'পিয়ে অ'স্ত্র লুটের ঘটনায় মা'মলা, আটক কয়েকজন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২ মে) মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা বাদী হয়ে শেখ সিফাত, সোহান ও ইমনসহ ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আবু সালেক মিয়ার ছেলে রোকন (৪০), কাজীবাড়ী এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে হিরা (২৫) এবং মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে সিফাত (২২)।

শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিবনগর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এএসআই সোহেল, কনস্টেবল ফয়সাল, কনস্টেবল মিজানুর রহমান এবং সিএনজি অটোরিকশা চালক খায়রুল আলম দীপু আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত কনস্টেবল ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় কনস্টেবল ফয়সালের শর্টগান ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে লুটের প্রায় চার ঘণ্টা পর পুলিশ অস্ত্রটি উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা আশরাফউদ্দিন জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০২ মে ২০২৬

পুলিশকে কু'পিয়ে অ'স্ত্র লুটের ঘটনায় মা'মলা, আটক কয়েকজন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২ মে) মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা বাদী হয়ে শেখ সিফাত, সোহান ও ইমনসহ ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আবু সালেক মিয়ার ছেলে রোকন (৪০), কাজীবাড়ী এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে হিরা (২৫) এবং মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে সিফাত (২২)।

শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিবনগর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এএসআই সোহেল, কনস্টেবল ফয়সাল, কনস্টেবল মিজানুর রহমান এবং সিএনজি অটোরিকশা চালক খায়রুল আলম দীপু আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত কনস্টেবল ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় কনস্টেবল ফয়সালের শর্টগান ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে লুটের প্রায় চার ঘণ্টা পর পুলিশ অস্ত্রটি উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা আশরাফউদ্দিন জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ