বি পি নিউজ ২৪

জলাবদ্ধতা দূর করতে ফতুল্লায় খাল খনন কার্যক্রম উদ্বোধন

প্রকাশ : ০২ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জলাবদ্ধতা দূর করতে ফতুল্লায় খাল খনন কার্যক্রম উদ্বোধন

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ।

শনিবার (২ মে) ফতুল্লার ডিআইটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে মামুন মাহমুদ বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিল্পবর্জ্য যাতে খাল-নদীতে না পড়ে, সে বিষয়ে মালিকদের সতর্ক থাকতে হবে।

মামুন মাহমুদ জানান, বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে এবং তারেক রহমানের দেশব্যাপী খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের আশা, দ্রুত খাল খনন কার্যক্রম বাস্তবায়ন হলে ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক বারী ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০২ মে ২০২৬

জলাবদ্ধতা দূর করতে ফতুল্লায় খাল খনন কার্যক্রম উদ্বোধন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ।

শনিবার (২ মে) ফতুল্লার ডিআইটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে মামুন মাহমুদ বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিল্পবর্জ্য যাতে খাল-নদীতে না পড়ে, সে বিষয়ে মালিকদের সতর্ক থাকতে হবে।

মামুন মাহমুদ জানান, বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে এবং তারেক রহমানের দেশব্যাপী খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের আশা, দ্রুত খাল খনন কার্যক্রম বাস্তবায়ন হলে ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক বারী ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ