বি পি নিউজ ২৪

রেজা রিপনের উদ্যোগে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিসভা

বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নারায়ণগঞ্জে “খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের উদ্যোগে এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

‎শনিবার (২ মে) সন্ধ্যা ৭টায় শহরের ইসদাইর পৌর স্টেডিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় নারায়ণগঞ্জের প্রথম ও দ্বিতীয় বিভাগের ১৬টি দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

‎সভায় প্রধান উদ্যোক্তা নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, সারাদেশের মতো নারায়ণগঞ্জেও ফুটবল আজ অবহেলিত। প্রায় ১৮ বছর ধরে এখানে কোনো নিয়মিত ফুটবল লীগ আয়োজন করা হয় না। সঠিক পরিচর্যার অভাবে একসময়ের খ্যাতিমান ফুটবলার মুন্না ও চুন্নুদের মতো প্রতিভা এখন আর গড়ে উঠছে না।

‎তিনি আরও জানান, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়ানুরাগী এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের সহযোগিতায় এই টুর্নামেন্ট বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জের ফুটবলকে পুনরুজ্জীবিত করা এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি করার লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই উদ্যোগে পাশে রাকিবুল ইসলাম রাকিবকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।

‎এ সময় তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এই টুর্নামেন্টের মাধ্যমে নারায়ণগঞ্জে ফুটবলের হারানো ঐতিহ্য আবারও ফিরে আসবে ইনশাল্লাহ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০২ মে ২০২৬

রেজা রিপনের উদ্যোগে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিসভা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নারায়ণগঞ্জে “খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের উদ্যোগে এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

‎শনিবার (২ মে) সন্ধ্যা ৭টায় শহরের ইসদাইর পৌর স্টেডিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় নারায়ণগঞ্জের প্রথম ও দ্বিতীয় বিভাগের ১৬টি দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

‎সভায় প্রধান উদ্যোক্তা নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, সারাদেশের মতো নারায়ণগঞ্জেও ফুটবল আজ অবহেলিত। প্রায় ১৮ বছর ধরে এখানে কোনো নিয়মিত ফুটবল লীগ আয়োজন করা হয় না। সঠিক পরিচর্যার অভাবে একসময়ের খ্যাতিমান ফুটবলার মুন্না ও চুন্নুদের মতো প্রতিভা এখন আর গড়ে উঠছে না।

‎তিনি আরও জানান, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়ানুরাগী এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের সহযোগিতায় এই টুর্নামেন্ট বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জের ফুটবলকে পুনরুজ্জীবিত করা এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি করার লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই উদ্যোগে পাশে রাকিবুল ইসলাম রাকিবকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।

‎এ সময় তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এই টুর্নামেন্টের মাধ্যমে নারায়ণগঞ্জে ফুটবলের হারানো ঐতিহ্য আবারও ফিরে আসবে ইনশাল্লাহ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ